রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ নাগেশ্বরীতে আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ মসজিদে মুর্দা মশারি বিতরণ দক্ষিণ সুরমা সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা রূপগঞ্জে বসতভিটায় বালু ভরাটের প্রতিবাদে থানায় গণঅভিযোগ, মানববন্ধন গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি রূপগঞ্জের হাটাবের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ রূপগঞ্জের রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানাকে শোকজ

নাগেশ্বরীতে আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ মসজিদে মুর্দা মশারি বিতরণ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা পীরবাড়ীর যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত আল-খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচটি মসজিদে মুর্দা মশারি বিতরণ করা হয়েছে।

সমাজের অসহায়, দুস্থ, এতিম ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। ফাউন্ডেশনের সদস্যরা নিজেদের অর্থায়নে এসব কার্যক্রম বাস্তবায়ন করছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাঁচটি মসজিদে মুর্দা মশারি বিতরণ করা হয়। মসজিদগুলো হলো— পীরবাড়ী জামে মসজিদ, ফকিরটারী জামে মসজিদ, গুন্ডিরচর জামে মসজিদ, গীড়ারপাড় জামে মসজিদ ও জগঝুল্লীপাড় জামে মসজিদ।

এ ছাড়া আল-খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিধবা ও অসহায় নারীদের একদিনের খাবার বিতরণ, দুই ঈদে লাচ্ছা সেমাই ও পোশাক বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও কয়েকটি মসজিদে মুর্দা মশারি বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit