বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে গাউছিয়ার ‘রাঁধুনী রেস্তোরাঁয়’ বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ টাকা কাটার অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডারে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ, ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসিং সিন্ডিকেট সক্রিয় শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে গাউছিয়ার ‘রাঁধুনী রেস্তোরাঁয়’ বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে বাসি ও পচা খাবার বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাঁধুনী রেস্তোরাঁ’ দীর্ঘদিন ধরে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে আসছে, যা সাধারণ ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজারো পাইকারি ও খুচরা ব্যবসায়ী গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে আসেন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের ও বাসি খাবার বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ভুক্তভোগী ও স্থানীয় গণমাধ্যমকর্মী মো. নূর আলম জানান, গত ২৮ জুলাই তিনি রাঁধুনী রেস্তোরাঁ থেকে পার্সেল খাবার কিনেছিলেন। পরে প্যাকেট খুলে দেখেন খাবারটি দুর্গন্ধযুক্ত ও পচা, যা খাওয়ার অনুপযোগী ছিল। বাধ্য হয়ে পুরো খাবার ফেলে দিতে হয়।

আরেক ভুক্তভোগী জান্নাতী আক্তার জিম বলেন, “এ ধরনের বাসি ও নিম্নমানের খাবার আগে কখনও খাইনি। এই খাবার খেয়ে আমার সন্তানসহ পরিবারের সদস্যরা অসুস্থ হওয়ার উপক্রম হয়েছে। জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

অভিযোগের বিষয়ে রাঁধুনী রেস্তোরাঁর ম্যানেজার সাজু বলেন, “আমাদের সব খাবারই আজকের। যদি কোনো কারণে খাবারের মান নিয়ে অসন্তোষ থেকে থাকে, তাহলে আমি দুঃখিত। বিষয়টি সমাধানের চেষ্টা করব।”

রেস্তোরাঁর মালিক শুভ বলেন, “আমরা সাধারণত বাসি খাবার বিক্রি করি না। গ্রাহকদের বাসি খাবার পরিবেশন করা আমাদের নীতির পরিপন্থী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নূরুল ইসলাম বলেন, “বাসি বা পচা খাবার পরিবেশন সম্পূর্ণ বেআইনি এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঁধুনী রেস্তোরাঁ পরিদর্শন করা হবে। অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit