শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী রাজধানীতে মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল দেশে ফিরে স্পিকার বললেন, রাষ্ট্রপতি কী করবেন জানা নেই মোদির আশ্বাস ফাঁপা প্রতিশ্রুতি: কেজরিওয়াল আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না ওতামেন্দিকে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেফতার রাষ্ট্রপতি পদত্যাগ করছেন শুক্রবার: রয়টার্স

দৌলতপুর সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সময়ের খবর ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নদীপথে অবৈধভাবে ৮ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টহলদলের দৃঢ় অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।

শুক্রবার (২৪ জুলাই) ভোরে ৪৭ বিজিবির অধীনস্থ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এই দলে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার সদস্য ছিলেন।

বিজিবির টহলদল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়। বিজিবির অনড় ও কঠোর অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে নদীপথেই ভারতে ফিরে যেতে বাধ্য হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit