মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতির অভিযোগ, কবিরাজি সেবার নামে টাকা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা

আহমেদ আকবর, দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা এবং অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ ধরনের জালিয়াতি ও অনৈতিক তদবির প্রতিরোধে দেশবাসীর উদ্দেশে জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করছে। এসব ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা, মোটা অঙ্কের অর্থ দাবি করা এবং দাপ্তরিক কাজের নামে অনৈতিক তদবির চালানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ সদর দপ্তর সতর্ক করে জানিয়েছে, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট বা ব্যবহৃত মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। তাই যাচাই-বাছাই ছাড়া এ ধরনের কোনো বার্তা, অনুরোধ বা অর্থ লেনদেনে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতারণার শিকার হলে করণীয়

এ ধরনের কোনো সন্দেহজনক বার্তা বা অর্থ দাবির মুখোমুখি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ করা যাবে—

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অথবা স্থানীয় ডিবি কার্যালয়ে।

বাংলাদেশ পুলিশ সকলকে সচেতন থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত বা সন্দেহজনক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit