শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি রূপগঞ্জের হাটাবের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ রূপগঞ্জের রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানাকে শোকজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে নাগেশ্বরী ইউএনওর সৌজন্য সাক্ষাৎ দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১ পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের

আহমেদ আকবর, সিলেট:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আগস্ট মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নির্ধারিত ড্রেস কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগদানের আগে এসএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ কমিশনার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন দাপ্তরিক, প্রশাসনিক এবং কল্যাণসংক্রান্ত সমস্যা, আবেদন ও প্রস্তাব শুনে যৌক্তিক বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের ন্যায্য প্রাপ্য ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের গতি ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনসেবার মানোন্নয়ন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন, মো. রিয়াজুল কবির, সুদীপ্ত রায়, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী, সিভিল স্টাফ, পেশ ইমাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit