শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমা সিলেট :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযানে ৩৩ (তেত্রিশ) বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৩ জুলাই ২০২৪খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৪:৩০ ঘটিকায় এসএমপি গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানস্থ জাহাঙ্গীর নগর পিছনের টিলা বাগানে এক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১। দুলাল দাস (৩৫), পিতা-রুবেন দাস, সাং-লাক্কাতুরা চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
২। মিঠুন গোয়ালা (২৭), পিতা-মানিক গোয়ালা, সাং-লাক্কাতুরা চা বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে মোট ৩৩ (তেত্রিশ) বোতল (CAREW’S Country Liquor) মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ ধারায় মামলা নং-২৯, তারিখ-২৩/০৭/২০২৬খ্রিঃ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করছে বলে এসএমপি সূত্র নিশ্চিত করেছে। মাদকের বিস্তার রোধে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।