বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১ পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি পূর্বাচল উপশহরে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত নাগেশ্বরীতে পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসায় শিক্ষক সমন্বয়ে উপকমিটি গঠন জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি ‘জামদানি শুধু শাড়ি নয়, জীবনের গল্পও’ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১।

বুধবার (৫ আগস্ট) রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার সিপিএসসি বিসিজিএম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিনকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, আটক ইয়াছিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit