মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক
:
যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল ও গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
সোমবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর চাপের মুখে জর্ডানের ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, নাবিকদের অবস্থা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি বাহিনী।
এ ঘটনার সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।