
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ:
দেশের অন্যতম জাতীয় দৈনিক দৈনিক জনতা-র ৪৩তম বর্ষপূর্তি উপলক্ষে রূপগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রূপগঞ্জের সাংবাদিকদের আয়োজনে প্রমোদতরী নৌভ্রমণের মঞ্চে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক জনতা-র রূপগঞ্জ প্রতিনিধি মাসুদ করিমের সভাপতিত্বে এবং নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের শফিকুল ইসলাম ভূঁইয়া, মোহনা টেলিভিশনের সাত্তার আলী ভূঁইয়া সোহেল, এনটিভির অ্যাডভোকেট আবুল কালাম শাকিল, দৈনিক কালের কণ্ঠের রাসেল আহমেদ, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লা, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক বাংলার রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম লিখন, দেশ টেলিভিশনের রাশেল মাহমুদ, জাগো নিউজের নাজমুল হুদা এবং দৈনিক জনকণ্ঠের মো. নুর আলমসহ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক জনতা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এ পত্রিকার মাধ্যমে রূপগঞ্জের অনেক সাংবাদিক সাংবাদিকতা পেশায় প্রতিষ্ঠা লাভ করেছেন।
মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাত্তার আলী ভূঁইয়া সোহেল তাঁর বক্তব্যে বলেন, “আমার সাংবাদিকতার শুরু হয়েছিল দৈনিক জনতা পত্রিকার মাধ্যমে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করি।”
এ ছাড়া অনুষ্ঠানে রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দৈনিক জনতা-র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।