রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন, রূপসী, কাহিনা, মৈকুলী ও খিদিরপুর এলাকার ৩২টি জামে মসজিদভিত্তিক সমাজের উদ্যোগে জামিয়া মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা ও কবরস্থানের ওয়াকফকৃত ১৫ শতাংশ বেদখল জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এ স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ আল আমিন, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষকরা।

স্মারকলিপিতে দাবি করা হয়, তারাবো পৌরসভার খাদুন মৌজার এসএ দাগ নম্বর ৩৮০ এবং আরএস দাগ নম্বর ৪৫১-এর আওতাধীন মাদ্রাসা ও কবরস্থানের ১৫ শতাংশ ওয়াকফকৃত জমি দীর্ঘদিন ধরে বেদখল রয়েছে। দ্রুত জমিটি উদ্ধার করে মাদ্রাসা ও কবরস্থানের নামে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, “ওয়াকফকৃত জমিটি দীর্ঘদিন ধরে বেদখল থাকায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও কবরস্থানের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত জমি উদ্ধার করে প্রকৃত মালিকানায় ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit