রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের

আহমেদ আকবর, সিলেট:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আগস্ট মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নির্ধারিত ড্রেস কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগদানের আগে এসএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ কমিশনার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন দাপ্তরিক, প্রশাসনিক এবং কল্যাণসংক্রান্ত সমস্যা, আবেদন ও প্রস্তাব শুনে যৌক্তিক বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের ন্যায্য প্রাপ্য ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের গতি ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনসেবার মানোন্নয়ন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন, মো. রিয়াজুল কবির, সুদীপ্ত রায়, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী, সিভিল স্টাফ, পেশ ইমাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit