রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

৩৬ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম, সভাপতি মো. মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. সাহারিয়ার সৃজন, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মীম, রিয়াজুল ইসলাম রুহীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবকে আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি অনলাইন সাংবাদিকতায় নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ক্লাবের উপদেষ্টাও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংগঠনের ঐক্য বজায় রাখা, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত সদস্যরা নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit