রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. সোহেল রানা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও রিয়াদ রায়হান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান সাজু এবং সদস্য আশিক, সাকিল, শিহাব, জয়সহ জেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় ছাত্রনেতা মো. সোহেল রানা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, দমন-পীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ। এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে শুধু স্মরণ নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংস্কার, সুশাসন, জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণেই জুলাইয়ের চেতনার প্রকৃত সম্মান নিহিত।”

বক্তারা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit