রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন

আহমেদ আকবর, দক্ষিণ সুরমা (সিলেট):

 

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের ঢাকাতে করুণ মৃত্যু হয়েছে।অবৈধ গ্যাস সিলিন্ডারে ক্রস-রিফিল (এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে বিপজ্জনকভাবে গ্যাস স্থানান্তর) সিন্ডিকেটের নির্মম বলির শিকার হলেন মো. ইমন মিয়া (ইমন আহমদ) নামের এক যুবক। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়ে  মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইমন মিয়া মো. কামাল মিয়ার ছেলে।

গত কয়েকদিন আগে  আকস্মিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমনের শরীরের একটি বড় অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকার একটি বিশেষায়িত মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, গতকাল ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ইমনের এই অকাল ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে অবৈধ গ্যাস ব্যবসার সাথে জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অবৈধ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস-রিফিল করে আসছিল। এই সিন্ডিকেটের কারণেই আজ একটি মায়ের কোল খালি হলো।

ক্ষুব্ধ এলাকাবাসী এখন এই অপরাধী চক্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তারা অনতিবিলম্বে এই অবৈধ গ্যাস সিন্ডিকেট বন্ধ এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণ এভাবে ঝরে না যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit